লরির ধাক্কায় মৃত সাইকেল আরোহী
দি নিউজ লায়ন; ভাতার থানার বামশোর এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। আহত আরও এক সাইকেল চালক। ঘটনাটি নিয়ে বেশকিছুক্ষণ বাদশাহী রোড অবরুদ্ধ হয়ে যায়। তারপর ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ। দেহ উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে বামশোর গ্রামের বাসিন্দা পেশায় সড়কপথ নিমার্ণ শ্রমিক গিয়াস উদ্দিন শেখ (৪৫) প্রতিদিনের মত কাজে যাচ্ছিলেন। সাইকেলে চড়ে আলিনগরের দিকে যাওয়ার সময় বামশোর বাগদী পাড়ায় বর্ধমান থেকে নতুনহাটের দিকে দ্রুতগতিতে একটি লরি আসছিল। সজোরে ধাক্কা মারে গিয়াসউদ্দিন শেখকে।
তিনি ছিটকে পড়েন নয়ানজুলিতে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পাশাপাশি তার পিছনে অপর এক ব্যক্তি আসছিলেন। তারও বাড়ি বামশোর গ্রামে। তিনিও সাইকেলে ছিলেন। তাকেও ধাক্কা মারে লরিটি। রাস্তার ধারে পড়ে যান। তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যান। আহত ব্যাক্তির চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘাতক লরির সন্ধান পাওয়া যায়নি এখনও।

Post a Comment